খেলা

করোনায় বাতিল টটেনহামের প্রিমিয়ার লিগ ম্যাচ

ইউরোপা লিগের পর এবার প্রিমিয়ার লিগের ম্যাচও বাতিল হলো টটেনহ্যামের। ক্লাবটির ৮ ফুটবলার ও ৫ সহকারী কোচ করোনায় আক্রান্ত হওয়ায় এমন ঘোষণা আসে।

গত বুধবার (৮ ডিসেম্বর) ফুটবলার আর সহকারী কোচদের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্পার্স কোচ আন্তোনিও কন্তে। তারই জের ধরে ইউরোপা লিগে রেনের বিপক্ষে ম্যাচ বাতিল করা হয়েছিল। সেই ম্যাচে ১৩ ফুটবলারের তালিকা দিতে হিমশিম খেতে হয়েছিল কন্তেকে। এবার প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে নর্থ লন্ডনের ক্লাবটির ম্যাচও বাতিল হল।

টটেনহামের একটি বিবৃতিতে জানানো হয়, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ম্যাচটি বাতিলের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শকে গুরুত্ব দিয়েছে। ইপিএল বোর্ড খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এই ম্যাচ বাতিল করছে। পরে আবার সময় ঠিক করে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button