অপরাধসিলেট বিভাগ

জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা আহত ২, থানায় অভিযোগ দায়ের

 

নাজমুল ইসলাম, জৈন্তাপুর-
গরু বাড়ীতে প্রবেশ করাকে কেন্দ্র করে জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, এঘটনায় আহত-২, থানায় অভিযোগ দায়ের।
এজাহার সূত্রে জানায়ায় অসাবধানতা বসত একটি গরু দৌড়াইয়া আমার বাড়ীর ভিতরে প্রবেশ করিয়া লাগানো গাছরে চারা খেতে শুরু করে । আমার ছেলে গরুটি তাড়াইয়া দিতে গেলে বিবদী আকলিমা বেগম অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। তার এক পর্যায়ে গোয়াবাড়ী গ্রামের সোবহান মিয়ার ছেলে দুলাল আহমদ(২৫), পূর্ব গৌরী শংকার টিপরাখলা গ্রামের ওদুদ মিয়অর ছেলে সোহেল আহমদ(২৫) এবং জুয়েল মিয়া(২২), দুলাল মিয়া স্ত্রী আকলিমা বেগম(২২), নিজাম উদ্দিনের স্ত্রী রোশনা বেগম(৩৫), সহ ৪/৫জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়া মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালায়। এঘটনায় ২জন আহত হয়। আহতরা হল মুক্তিযোদ্ধার ছেলের বউ সালেহা বেগম(২৯), এবং তার স্বামী গোয়াবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সমছুল হকের ছেলে মইন উদ্দিন(৩৫)। মুক্তিযোদ্ধা সন্তান মইন উদ্দিনের স্ত্রী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এবিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান- অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তটপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button