অপরাধআইনসিলেট জেলা

জৈন্তাপুরে মোক্তার হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তারের দরবস্ত এলাকা থেকে মোক্তার হোসেন নামে এক
যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, ধারনা করা হচ্ছে পূর্ব শত্রæতার জের
ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ৪ ডিসেম্বর রবিবার ভোরে সিলেট তামাবিল মহাসড়কের সংযোগ
সড়ক তেলিজুরী রাস্তার সন্নিকটে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় পথচারিরা,
বিষয়টি তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে জানানো হয়, খবর পেয়ে সাথে
সাথে তিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে জৈন্তাপুরর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ’র নেতৃত্বে একদল পুলিশ তেলীজুরী রাস্তার পাশ্ব হতে রক্তাক্ত
অবস্থায় লাশ উদ্ধার করেন। নিহত ব্যক্তি দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে
মোক্তার হোসেন (৩৮)। পরিবারের দাবী নিহত মোক্তারের মামার সাথে পূর্বের বিরোধের কারনে ওরা
তাকে খুন করে রাস্তার পাশে ফেলে যায়।
দরবস্ত ইউ পি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, দেশে আইনের শাসন ব্যবস্থা রয়েছে, মোক্তার
বিরুদ্বে অভিযোগ থাকতে পারে সে জন্য থাকে মেরে ফেলা উচিত হয়নি, যে বা যাহারা এই
হত্যা কান্ড ঘটিয়েছে পুলিশ সুষ্ট তদন্ত্রের মাধ্যমে সটিক অপরাধীদের আইনের আওতায় নিয়ে
আসার দাবী জানান তিনি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমদে বলেন, সংবাদ পেয়ে ঘটনা
স্থলে ছুটে যাই এবং লাশ উদ্ধার করি, লাশের মাতায়, মূখে ও চোঁখে আঘাতের চিহ্ন রয়েছে,
ঘটনার রহস্য উদঘাটনের জন্য জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম মঠি রয়েছে,
অপরাদী যেই হোক আমরা খুব তাড়াতাড়ী চিহ্নত করে আটক করতে সক্ষম হব। লাশ উদ্ধার করে
অধিকত্বর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button