সারাদেশসিলেট বিভাগস্পেশাল

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একাডেমিক কাউন্সিলের ১১তম সভা অনুষ্ঠিত

জনতার ডাক  :: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একাডেমিক কাউন্সিলের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ প্রফেসর ডা. মোঃ এনায়েত উল্লাহ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, এ্যপ্লাইড স্যোসিওলজি এন্ড স্যোসাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান মো. তানভীর আহমদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নায়ীম আলীমুল হায়দার, ম্যাথমেটিক্স এন্ড ইনফরমেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান রথীন্দ্র চন্দ্র গোপ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো. শামসুল কবীর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান নওশাদ সজীব উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রফেসর ড. আতফুল হাই শিবলী একাডেমিক কাউন্সিলের উপস্থিত সকল সদস্যবৃন্দকে সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button