অপরাধআইনসিলেট জেলাসিলেট বিভাগ
র্যাব-৯, এর অভিযানে ১৭৮৫ পিস ইয়াবা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জনতার ডাক :: ১৭ সেপ্টেম্বর ২০২১ ইং গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং সিনিয়র এএসপি মোঃ লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন কুলাউড়া পৌরসভার মনসুর রোড সংলগ্ন ‘‘মা ফানিচার‘‘ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ক। ১৭৮৫ পিস ইয়াবাসহ মোঃ লুৎফুর রহমান (৩৫), পিতা- মৃত লতিব আলী, সাং- পূর্বসাতকরা কান্দি, থানা- বড়লেখা, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন ৯।



