জাতীয়

শীতের তীব্রতার মধ্যে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা যখন বাড়ছে তখন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিনে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৫ দশমিক ৫, ময়মনসিংহে ১২ দশমিক ৭, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৭, রাজশাহী ১২ দশমিক ০, রংপুরে ১৩ দশমিক ০, খুলনায় ১৪ দমমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button