প্রবাস

সিআরবি রক্ষায় চট্টগ্রামবাসীর পাশে নিউইয়র্কবাসী

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) এলাকায় পরিবেশ নষ্ট করে বেসরকারি হাসপাতাল নির্মাণ তৎপরতা বন্ধে চট্টগ্রাম নাগরিক সমাজের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লেখক, সাংবাদিক, বাংলাদেশ চট্টগ্রাম প্রবাসীসহ সাধারণ জনগন এবং ‘হেল্পিং হেন্ড ফর চট্টগ্রাম’ সংগঠনের কর্মীরা।

দেশের পাশাপাশি জুলাই এর দ্বিতীয় সপ্তাহে কুইন্স এর জ্যকসন হাইটস্ ডাইভারসিটি প্লাজায় চট্টগ্রামের ফুসফুসখ্যত ‘সিআরবি’ ধংসের পায়তারা রোধে মানব বন্ধন হয়। এই নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক সিটির সকল সচেতন দায়ীত্বশীল সাংবাদিক, পত্রিকা ম্যাগাজিনের সম্পাদক মহোদয়গন, ফটোগ্রাফার, ডিজাইনার ও ‘হেল্পিং হেন্ড ফর চট্টগ্রাম’ সংগঠনের অনেক কর্মীরা। স্লোগানে ব্যানার হাতে সমাবেশটি ছিল স্বতঃস্ফূর্ত।

তারই ধারাবাহিকতায় পহেলা আগস্ট রবিবার সন্ধ্যায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো ব্রুকলিনে চট্টগ্রাম নামে পরিচিত চট্টগ্রাম ভবনের সামনে এভিনিউ সি প্লাজাতে । সেখানে শুধু চট্টগ্রামের লোকজন নয় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ।

আঞ্চলিক সংগঠনের নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আন্তরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কে বসবাসরত প্রবাসীরা সিআরবি থেকে হাসপাতাল করবার পরিকল্পনা শহরের অন্যত্র সরিয়ে নিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

বক্তব্য রাখেন সৈয়দ এম. রেজা, ডা: মোহাম্মদ সেলিম, কামাল হোসেন মিঠু, ফরিদা শিরিন খান, আজিজ নঈমী, আবু সাইদ রতন, ইব্রাহীম দীপু, আবুল কাশেম(চট্টল)মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মহিউদ্দীন চৌধুরী খোকন, মোহাম্মদ শফি, অনুপ দাশ, মহিউদ্দীন আলমগীর, মোমেনা বেগম,রুবি হোসাইন , আমির হোসেন, ফারজিন রাকিবা এবং প্রথম আলো উত্তর আমেরিকার সাংবাদিক, লেখক এইচ বি রীতা ও সাংবাদিক, লেখক রওশন হক।

বক্তাদের অনেকেই দাবী করেন, সিআরবি এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ হলে ওখানকার সামাজিক-সাংস্কৃতিক-প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তারা বলেন, আমরা হাসপাতাল চাই তবে সিআরবি পরিবেস নষ্ট করে নয়।

নাগরিক সমাবেশটির আয়োজকদের হাতে ছিল ভিন্ন ভিন্ন প্রতিরোধ বাক্যে ছাপানো স্লোগান ব্যানার। ‘স্টপ কাটিং ট্রিস’, ‘পরিবেশ বাঁচান’, ‘শতবর্শী গাছ কাটা বন্ধ করুন’, ‘উই সাপোর্ট দ্য চিটগং প্রোটেষ্টার’, ‘উই নিউইয়র্কার্স আর প্রোটেষ্টিং এগেইনস্ট ট্রি ফেলিং’, ইত্যাদি আরো লিখিত ব্যানারগুলো ছিল নজরকারা।

Related Articles

Leave a Reply

Back to top button