ইসলামসিলেট জেলা

আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

জনতারডাক:: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, খ্যাতিমান সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার বেলা ২টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে গিয়ে তিনি আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করেন। এসময় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন। 

কবর জিয়ারতকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সাবেক আহ্বায়ক সালাম মশরুর, প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাব সদস্য ছামির মাহমুদ, শফিকুর রহমান চৌধুরী, মঞ্জুর হোসেন খান, রায়হান উদ্দীন, আশরাফ চৌধুরী রাজু, সুলতান সুমন, আবদুল আহাদ, মখলিছুর রহমান মখলিছ প্রমুখ। 

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button