

এবিএস রনি, স্টাফ রিপোর্টারঃ
ভারতের দুই বিজেপি নেতা মহানবী হযরত মোহাম্মদ (সঃ) ও বিবি আয়শা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ন্য মন্তব্যের প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংকের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেল ৫.৩০মিনিটে বাগআঁচড়া হাই স্কুল মাঠ প্রঙ্গাণ থেকে বাগআঁচড়ার স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ভারতে বিজেপির দুই নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সঃ) ও বিবি আয়েশা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ন্য মন্তব্যের প্রতিবাদের বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে শাস্তির আওতায় আনার দাবীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া বাজার এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান দলমত নির্বিশেষে এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে ইসলাম ধর্মের নবী হযরত মুহম্মদ সাঃ অপমানের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে বাগআঁচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাগআঁচড়া জিরো পেয়েন্টে সামনে জড়ো হয়ে তারা এক প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা রাসুল সাঃ কে অপমানের প্রতিবাদে কঠোর হুসিয়ারী উচ্চারণ করেন এবং নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বক্তব্য প্রদান করেন।
উল্লেক্ষ্য গত ৪ দিন আগে ভারতের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির ২ জন প্রভাবশালী নেতা হযরত মুহম্মদ সাঃ কে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য প্রদান করেন।



