অপরাধআইনসিলেট জেলা

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

জনতার ডাক :: অদ্য ১০/০৬/২০২২ইং মহানগর মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে এসআই সুমন চক্রবর্তী, এএসআই  মোঃ গিয়াস উদ্দিন, কনস্টেবল, অমল কান্তি চাকমা, উত্তম রায়, মোঃ আমিনুল ইসলাম,  রুবেল আলম, ড্রাই  হুমায়ুন কবির, সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন মহাজনপট্টিস্থ উদয়ন হার্ডওয়ার নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী

১। ফয়ছল আহমদ (২৫), পিতা- জমির উদ্দিন, মাতা- মিনা বেগম, সাং-শ্যামলনগর, ভাটা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট ২। আলমগীর (২৬), পিতা-এলেমান, মাতা-জলিকা বেগম, সাং-বানিউন, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- কোরবানটিলা, থানা- জালালবাদ, জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button