সিলেট জেলা

সিলেট মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে খাবার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি ঃ জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র ও বানবাসি মানুষের মধ্যে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সোমবার উপজেলার চারিকাটা ইউনিয়নে প্রায় পাঁচশ প্যাকেট শুকনা খাবার, নিজপাট ইউনিয়নের নয়াখেল গ্রামের একটি আশ্রয় কেন্দ্র, হাইওয়ে পুলিশ ফাঁড়ি আশ্রয়কেন্দ্র, জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা আশ্রয় কেন্দ্র ও খালআখর এলাকায় প্রায় এক হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয় । মঙ্গলবার ফতেপুর ইউনিয়ন, দরবস্ত ইউনিয়নের সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র,জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ, বিড়াখাই ও গাত্তি গ্রামে এক হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ত্রাণবিতরণ কালে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, সাবেক পরিচালক মাহবুবুর রহমান, সদস্য মোঃ মঈনুল ইসলাম মঈন ও সিইও মোঃ জাহাঙ্গীর হোসেন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ম্যানেজার হেলাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button