ইসলামএক্সক্লুসিভসারাদেশ

হযরত মুহম্মদ (সাঃ) কে অপমানের প্রতিবাদে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত

জিল্লুর রহমান, শার্শা প্রতিনিধিঃ

হযরত মুহম্মদ সাঃ কে ভারতের ক্ষমতাসীন বিজেপির ২ জন রাজনৈতিক নেতা কতৃক অপমানের প্রতিবাদে,
বাগআঁচড়া বাজার নবী প্রেমিক তৌহিদি জনতার ব্যানারে যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৮/০৬/২২ইং তারিখ বাদ আছর এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া বাজার এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান দলমত নির্বিশেষে এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে ইসলাম ধর্মের নবী হযরত মুহম্মদ সাঃ অপমানের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে বাগআঁচড়া গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে মেহেরুন্নেছা ক্লিনিকের সামনে জড়ো হয়ে তারা এক প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা রাসুল সাঃ কে অপমানের প্রতিবাদে কঠোর হুসিয়ারী উচ্চারণ করে বক্তব্য প্রদান করেন।

উল্লেক্ষ্য গত ৩ দিন আগে ভারতের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির ২ জন প্রভাবশালী নেতা হযরত মুহম্মদ সাঃ কে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button