সারাদেশস্বাস্থ্য

করোনাভাইরাসে মৃত্যু আড়াই হাজার ছাড়াল

জনতারডাকঃ  দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে করোনায় মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৪ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ছয় হাজার ৭৫১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৩৪ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬২ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭২৫ জনে।

শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৮০শতাংশ। আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button