সিলেট বিভাগ

কাজিরবাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা

নিউজ ডেস্ক: নগরীর প্রধান মাছের আড়ত কাজিরবাজারের অভিযান চালিয়ে ২ হাজার কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পিরানহা বিক্রির অভিযোগে বাপ্পী মাছের আড়ত ও ছৈইদ উল্লাহ মাছের আড়ত নামে দুটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযানে মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

Related Articles

Leave a Reply

Back to top button