Uncategorizedসিলেট বিভাগ

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৩ জন আটক ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দক্ষিণ সুরমা প্রতিনিধি: অবশেষে দক্ষিণ সুরমার মাদক আস্তানাগুলো উচ্ছেদে তৎপর হয়েছে পুলিশ। অতীতে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযানের ফলে মাদক কেনাবেচায় ভাটা পড়লেও সম্প্রতি মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা আবার মাথা চাড়া দিয়ে উঠে। এ পরিস্থিতিতে গতকাল শুক্রবার থেকে আবারো মাদক বিরোধী অভিযান শুরু করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে দক্ষিণ সুরমা থানাধীন বিভিন্ন আবাসকি হোটেল, দক্ষিণ সুরমা রেল স্টেশন সংলগ্ন এলাকা ও কীন ব্রীজের নিচে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। দক্ষিণের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসার নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইকবাল হোসেন ও দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এম. আতাউর রহমান ও দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম অভিযানে নেতৃত্বে দেন। দক্ষিণ সুরমার আবাসিক হোটেল সহ ৫টি মাদক স্পটে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক কেনা বেচা ও মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র সহ গাজা, চোলাই মদ সহ মাদক উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা, ৫ লিটার চোলাই মদ ও ধারালো অস্ত্র। আটককৃতরা হলো- মিজান, দিলওয়ার, জুবাদুর রহমান মানিক। মিজান ও দিলওয়ারকে রেলস্টেশন সংলগ্ন চান্দেরবাড়ী এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান, মাদক ও অপরাধ বিরোধী নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button