সারাদেশ

কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ

কলারোয়া উপজেলায় রবি ২০১৯ ও২০ মৌসুমে সরিষা, ভুট্টা, গ্রীষ্মকালীন তিল ও মুগ চাষের প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, কৃষি সম্প্রাসারন কর্মকর্তা ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী। অনুষ্ঠানে উপজেলার ২,২৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা শেখ কামাল রেজা।

Related Articles

Leave a Reply

Back to top button