সারাদেশ

কলারোয়ায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা প্রদান

নিজেস্ব প্রতিবেদকঃ

কলারোয়ায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ প্রদান করা করেছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে স্কুল, মাদরাসা ও কলেজের মোট ১০০ জন ছাত্র ও ছাত্রীর মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নিবার্হী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, সমবায় অফিসার নওশের আলী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button