অপরাধ
কানাইঘাটে ৩৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক

সিলেটের কানাইঘাট থেকে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯২ হাজার ৫শ’ টাকা।
সোমবার (০৭ মে) সন্ধ্যা ৭টা ৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে কানাইঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ বাজার মাদ্রাসার সামনের রোড মেসার্স আলম এন্টার প্রাইজ এর সামনে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কানাইঘাট থানাধীন লালার চক গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে নুর আহম্মদ (২৬)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে কানাইঘাট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



