অপরাধআইনসিলেট বিভাগ
গোয়াইনঘাটে ডাকাতি মামলার আসামি আটক

গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম কামরুল ইসলাম। সে উপজেলার সতী গ্রামের ইসরাক আলীর ছেলে।
সোমবার সন্ধ্যায় জালালাবাদ থানার শীবের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই যীশু দত্তের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে জালালাবাদ থানার শীবের বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামী কামরুল ইসলামকে আটক করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ডাকাতি মামলার আসামি আটকের সত্যতা নিশ্চিত করেছেন



