ব্যাবসাসিলেট জেলা

জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসায়ী মনিরুজ্জামানের মতবিনিময়

 

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের তামাবিল স্হল বন্দরের কয়লা ও পাথর আমদানি কারক বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনির’র সাথে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। ১৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা এনামুল হক, জৈন্তাপুর ষ্টেশন বাজারের ব্যবসায়ী শামিম আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, অর্থ সম্পাদক শাহাজাহান কবীর খান, সদস্য নাজমুল ইসলাম ও ব্যবসায়ী মোঃ শাহজাহান প্রমুখ। এসময় ব্যবসায়ী মনিরুজ্জামান জৈন্তাপুর প্রেসক্লাবের সংস্কার কাজে বেশ কিছু ইলেকট্রিক সামগ্রী ক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন এবং ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সহযোগিতা করার জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ মনিরুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button