অপরাধ

মাদকবিরোধী অভিযানে আটক ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রতীকী ছবি

নোয়াখালী: আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে ১৭ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা, দুই লিটার হুইস্কি ও ছয় বোতল মদ জব্দ করা হয়।

রোববার দিনগত রাত থেকে সোমবার (২৮ মে) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button