জাতীয়সিলেট বিভাগ

সিলেটে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা আজ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

জনতান ডাক : মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট’র আয়োজনে সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম ও সৈয়দা জোহ্রা আলাউদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালক (গ্রেড-১) পারভীন আকতার। এতে সভাপতিত্ব করবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button