অপরাধআইনসিলেট জেলা

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

জনতার ডাক :: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব রমিজ আহমদএর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ আবু রায়হান নূর, এএসআই(নিঃ)/১২২৩ মহিবুর রহমান, কনস্টেবল/২৫৯ তাওয়াবুর রহমান, কনস্টেবল/১২৯৯ আনোয়ার হোসেন, কনস্টেবল/১৩২২ হাবিবুর রহমান, কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন, কনস্টেবল/৮৪০ মোঃ মকবুল হোসেন -দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ চাঁন মিয়া (৩৬), পিতা-মৃত বুরহান উদ্দিন, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-হায়দরপুর টুকের বাজার, থানা: জালালাবাদ, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী একজন পেশাগত মাদক ব্যবসায়ী, সে কাস্টঘর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদক) সংগ্রহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রয় করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button