রাজনীতিশিক্ষাসারাদেশসিলেট বিভাগ
সুহেল মাহমুদ নয় সুহেল আহমদ সিলেট জেলা ছাত্র দলের সহ-সভাপতি


সিলেট:: গত ০৮-০৯-২০১৬ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো: আকরামুল হাসান সিলেট জেলা ছাত্র দলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন। কমিটিতে সুহেল মাহমুদ(গোলাপগঞ্জ থানা) সহ-সভাপতি সিলেট জেলা ছাত্রদল। প্রকৃত পক্ষে সুহেল মাহমুদ এর স্থলে সুহেল আহমদ (গোলাপগঞ্জ থানা) সহ-সভাপতি সিলেট জেলা ছাত্রদল হবে। গত ০৭-০২-২০১৭ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো: আকরামুল হাসান এর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরে সংশোধন করা হয়। যাহা সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে।



