

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আজ সোমবার সকাল ১০ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসায় মাটে প্রজেট্টো উওমো, ঋশিল্পী ইন্টারন্যাশনাল আনলুস আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বাষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ২০ জন বাচ্চাদের নিয়ে বাস্কেটে বল ছোড়া, কালার ম্যাচ, বালিশ পাসিং, বেলুন ফাটানো, বিস্কুট খাওয়া, চামুচে মাবেল দৌড় ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, বিশেষ অতিথি ডাঃ প্রশান্ত চক্রবর্তী- ইনচার্জ ঋশিল্পী ইন্টারন্যাশনাল, ও ভব রঞ্জন মন্ডল – স্পেশাল এডুকেশন সেন্টার ইউনিট কলারোয়া সি,বি, আর সেন্টার, ঠাকুর দাস সরকার – সমাজকর্মী এবং দেবাশিস রায় – মিডিয়া এন্ড পাবলিকেশন্স। প্রতিবছর ঋশিল্পী র সি,বি, আর সেন্টার এর আয়োজনে বিশেষ বাচ্চাদের ও মায়েদের নিয়ে ছয়টি সেন্টার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। কলারোয়া আলিয়া মাদ্রাসায় পাশে ঋশিল্পী ইন্টারন্যাশনাল এর ফিজিও সেন্টারের মাধ্যমে প্রতিদিন ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয় বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের। পরে মায়েদেরও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।



