অপরাধআইনসিলেট জেলা

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১

জনতার ডাক :: দক্ষিণ সুরমা থানাধীন খোঁজারখলা পয়েন্টের দক্ষিণ পার্শ্বস্থ পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/বিষ্ণুপদ রায় সঙ্গীয় এএসআই(নি:)/মো: বোরহান উদ্দিন, কং/১৫১২ মো: কুতুব উদ্দিন, কং/১৮২২ মো: শফিকুল ইসলাম, কং/৯৮০ আঃ জলিল, কং/১৯০১ বকশাল সিংহ সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। সেলিম মিয়া (৪০) পিতা-মৃত মগলী মিয়া ওরফে মোগলাই মিয়া, মাতা-মৃত অমৃত বানু, সাং-বাঘাসুরা, নাজিরহাটি, মতি মেম্বারের বাড়ীর পার্শ্বে, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া, কাশবন, খোঁজারখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’কে আটক করেন। ধৃত আসামী সেলিম মিয়া (৪০) এর হেফাজত হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২০০০/- টাকা উদ্ধার পূর্বক ২১/০৩/২০২১খ্রিঃ তারিখ ০১:২০ ঘটিকায় এসআই(নি:)/বিষ্ণুপদ রায় সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৮, তারিখ-
২১/০৩/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button