অপরাধ

শাশুড়ির শরীরে আগুন দেয়ায় পুত্রবধূ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রোজিনা আক্তার

নেত্রকোনা: নেত্রকোনা সদরের সাকুয়া বাজার এলাকায় শাশুড়ি শাহানারার (৪৫) শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে তার পূত্রবধূ রোজিনা আক্তারকে (২৪) আটক করেছে পুলিশ।

দগ্ধ শাহানারার একই গ্রামের মৃত পুলিশ সদস্য রঈছ উদ্দিনের স্ত্রী। তার ছেলে মাহবুব আলমের স্ত্রী রোজিনা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান   জনতার ডাক কে জানান, পারিবারিক কলহের জের ধরে রোজিনা তার শাশুড়ির শরীরে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে শাহানারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দগ্ধ শাহানার মেয়ে ফারজানা আক্তার লিজা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button