খেলা

বাদ পড়লেন সাইফ, শেষ ম্যাচের দলে ইমন-রাব্বি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে বিসিবি। আগের স্কোয়াডে থাকা সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমানের বদলে দলে নেয়া হয়েছে পারভেজ ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে।

প্রথম দুই ম্যাচে আশানুরূপ ফলাফল না করতে পারায় অভিষিক্ত সাইফকে দল থেকে বাদ দেয়া হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ১ রান ও দ্বিতীয় ম্যাচে ০ রান করে ফেরেন তিনি।

অপরদিকে মোস্তাফিজকে তৃতীয় ম্যাচে রাখা হয়নি, কারণ দ্বিতীয় ম্যাচে একজন দর্শক তার কাছে চলে যায়। এতে করে তিনি যে বায়ো বাবলে ছিলেন সেটি শেষ হয়ে গেছে। ফলে তাকে অনিচ্ছাকৃতভাবে বাদ দিতে হয়েছে।

পারভেজ ইমন যদি শেষ ম্যাচে সাইফের বদলে ওপেনার হিসেবে খেলার সুযোগ পান তাহলে তার অভিষেক হবে জাতীয় দলের হয়ে। অপরদিকে মোস্তাফিজের জায়গায় কামরুল ইসলাম রাব্বি খেললে টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এর আগে টাইগারদের হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন নিয়ম রক্ষার। এই ম্যাচের জন্য বাংলাদেশ দলে দুজন ক্রিকেটার যুক্ত করা হয়েছে। ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি ও তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে দলে নেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের মাঝখানে এই দুই ক্রিকেটারকে কেন দলে যুক্ত করা হলো, সেটার কারণ জানানো হয়নি। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন।

দুই ম্যাচে আশানুরূপ ফলাফল না করতে পারায় অভিষিক্ত সাইফকে দল থেকে বাদ দেয়া হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ১ রান ও দ্বিতীয় ম্যাচে ০ রান করে ফেরেন তিনি।

অপরদিকে মোস্তাফিজকে তৃতীয় ম্যাচে রাখা হয়নি, কারণ দ্বিতীয় ম্যাচে একজন দর্শক তার কাছে চলে যায়। এতে করে তিনি যে বায়ো বাবলে ছিলেন সেটি শেষ হয়ে গেছে। ফলে তাকে অনিচ্ছাকৃতভাবে বাদ দিতে হয়েছে।

পারভেজ ইমন যদি শেষ ম্যাচে সাইফের বদলে ওপেনার হিসেবে খেলার সুযোগ পান তাহলে তার অভিষেক হবে জাতীয় দলের হয়ে। অপরদিকে মোস্তাফিজের জায়গায় কামরুল ইসলাম রাব্বি খেললে টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এর আগে টাইগারদের হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button