আন্তর্জাতিকজাতীয়

রাজধানীর পূজা মণ্ডপে সম্প্রীতি বাংলাদেশ প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক :; সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল আজ ২৫ অক্টোবর রবিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরসহ রাজধানীর বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসব পূজামন্ডপের নেতৃস্থানীয়দের সঙ্গে তাঁরা মত বিনিময় করেন। উল্লেখ্য এবারের পূজায় ‘উৎসব উদযাপন করুন স্বাস্থ্যবিধি মেনে’ স্লোগান সংবলিত সম্প্রীতি বাংলাদেশ-এর শুভেচ্ছা ব্যানার দেশের যশোর, সাতক্ষীরা, চিটাগং, সিলেট, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁদপুর, দিনাজপুর, কক্সবাজার, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জসহ সহ বিভিন্ন জেলার পূজা মণ্ডপে শোভা পাচ্ছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button