বিনোদন

ল পাস করলেন নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেছেন কলকাতার ছবিতেও। গায়িকা হিসেবেও তার সুনাম রয়েছে। এবার তার সাফল্যের পালকে যুক্ত হল আরও একটি পালক। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন শেষ করেছেন তিনি। মঙ্গলবার দিয়েছে রেজাল্ট। দ্বিতীয় বিভাগ পেয়েছেন নায়িকা।

 

গণমাধ্যমকে এই সুখবর নুসরাত ফারিয়াই জানিয়েছেন। নায়িকা বলেছেন, ‘খুবই আনন্দের খবর। দীর্ঘ চার বছরের পরিশ্রম স্বার্থক হয়েছে। আইন বিষয়ে পাস করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ জন্য আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার পড়াশোনার জার্নিটা শেষ হয়েছে। সবার কাছেই আমি কৃতজ্ঞ।’

কাজের ব্যস্ততার পাশাপশি পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য বলে মনে করেন ‘আশিকী’ খ্যাত নায়িকা নুসরাত ফারিয়া। তবে সবার সহযোগিতায় এই কষ্টসাধ্য কাজটি করা সম্ভব হয়েছে বলে জানান অভিনেত্রী।

কাজের ক্ষেত্রে নুসরাত ফারিয়া বর্তমানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিং করছেন। ইতিহাসনির্ভর এই ছবিতে তাকে দেখা যাবে বঙ্গবন্ধু-কন্যা তথা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ বায়োপিকটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরিফিন শুভ। বর্তমানে এর শেষ ভাগের শুটিং চলছে ঢাকায়। সেখানে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button